ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ৩৬২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক;
কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার দুপুরে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান জানান, রাজধানীর আজগর আলী হাসপাতালেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হঠাৎ অসুস্থবোধ করায় গত শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। ওইদিন এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেয়া হয়। তখন হঠাৎ করে তার মলত্যাগে জটিলতা দেখা দেয়। এ জন্য গত ২৭ এপ্রিল দুপুরে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচার সফলভাবে শেষ হয় তার। এরপর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়।

এটিএম শামসুজ্জামানের ছোট ভাই শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক আলহাজ সালেহ জামান সেলিম জানান, বার্ধক্যজনিত কারণে এটিএম শামসুজ্জামান নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তিনি অস্বস্তিবোধ করছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে হাসপাতালের প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

আপডেট সময় : ১১:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯