ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ফখরুলের শপথ না নেওয়ার ২ কারণ জানালেন হানিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ ৩০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |
সংসদ সদস্য (এমপি) হিসেবে কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিচ্ছেন না তার সম্ভাব্য দুটি কারণ জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের খুলনার নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ বিষয়ে কথা বলেন।

হানিফ বলেন, “দুটি কারণে মির্জা ফখরুল শপথ নিচ্ছেন না। একটি হচ্ছে- যেই দলে কোনো গণতন্ত্র নেই, লন্ডন থেকে পরিচালিত হয়, সেই দলের বিরুদ্ধে গিয়ে শপথ নিলে পদ হারাবেন। মূলত পদ হারানোর ভয়েই তিনি শপথ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।”

“আরেকটি কারণ হলো- বগুড়া থেকে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল। উনার নিজ এলাকার ভোটারদের প্রতি দায়বদ্ধ থাকলেও বগুড়ার ভোটার, এমনকি জনগণের প্রতি উনার কোনো দায়বদ্ধতা নেই” যোগ করেন তিনি।

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ছয়জন নির্বাচিত হন। তারা হলেন- বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তার এবং ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমান জাহিদ।

সম্প্রতি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সাংসদ হিসেবে শপথ নিয়েছেন জাহিদ। এজন্য তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে বিএনপির বাকিরা শপথ নেবেন এমন আশাবাদ ব্যক্ত করে হানিফ বলেন, “বাকিরা শপথ নিয়ে জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করবেন। প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হলে শপথ নিয়ে সংসদে এসে কথা বলুন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফখরুলের শপথ না নেওয়ার ২ কারণ জানালেন হানিফ

আপডেট সময় : ০৪:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯