ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

শ্রীলংকায় বোরকা নিষিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ ২৮৮ বার পড়া হয়েছে

ইস্টার সানডেতে গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পরিপ্রেক্ষিতে বোরকা, নিকাবসহ নারীদের মুখ ঢেকে রাখা এমন সব পোশাক পরা নিষিদ্ধ করেছে শ্রীলংকা।

নিরাপত্তার জন্য দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা রোববার বিশেষ ক্ষমতা বলে ওই নির্দেশিকা জারি করেন৷ খবর সিএনএনের।

আজ সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। নতুন এ নিষেধাজ্ঞার কারণে দেশটির মুসলিম নারীরা এখন থেকে আর বোরকা, নিকাব বা মুখ ঢেকে রাখার পোশাক পরে বাইরে বেরোতে পারবেন না। তবে মাথায় ওড়না বা হিজাব পরতে পারবেন।

সিরিজ বোমা হামলার পর বোরকা নিষিদ্ধ করতে কয়েক দিন ধরেই শ্রীলংকার পার্লামেন্টে আলোচনা হচ্ছে। গত সপ্তাহে পার্লামেন্টের সংসদ সদস্য অশু মারাসিংহে বোরকা, হিজাব ও মুখ ঢেকে রাখা হয় এমন যেকোনো ধর্মীয় রীতি মেনে তৈরি পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব করেন। প্রস্তাবে তিনি বলেন, বোরকা শ্রীলংকার মুসলিম নারীদের সনাতন পোশাক নয়।তাই এটি নিষিদ্ধ করতে হবে।

এদিকে ইস্টার সানডের ওই হামলার পর থেকে দেশটির বহু মুসলমানকে বিভিন্ন স্থানে আক্রমণের মুখে পড়তে হয়েছে। এ কারণে কেউ কেউ বাধ্য হয়ে বোরকাপরা বন্ধ করে দিয়েছেন৷

প্রসঙ্গত, ২১ এপ্রিল গির্জা ও রেস্তোরাঁয় ভয়াবহ ওই সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্রীলংকায় বোরকা নিষিদ্ধ

আপডেট সময় : ১০:৫৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯