ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিএনপি থেকে জাহিদুর রহমানকে বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |
দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়ায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

শনিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জাহিদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শিগগিরই তাকে চিঠি দেওয়া হবে। মির্জা ফখরুল বলেন, এ ছাড়া সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা।

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জাহিদুর রহমান। এরপর শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, সরকারের চাপে শপথ নিয়েছেন জাহিদুর রহমান। শপথ নিয়ে সাংগঠনিক অপরাধ করেছেন তিনি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, যারা শপথ নিতে পারেন বলে তাদের কাছে তথ্য আছে তাদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত হয়েছে। তাদের বোঝানো হবে যাতে তারা শপথ না নেন।

রোববার একাদশ সংসদ নির্বাচনে বিএনপির আরো দুই বিজয়ী প্রার্থী শপথ নিতে পারেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে কোন দু’জন শপথ নেবেন তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিএনপি থেকে জাহিদুর রহমানকে বহিষ্কার

আপডেট সময় : ১১:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯