ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

ভুয়া ওয়েবসাইট খোলার অভিযোগে কথিত গবেষক এনামুল আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮ ৩৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

বিভিন্ন নিউজপোর্টালের ভুয়া ওয়েবসাইট খোলার অভিযোগে এক যুবককে আটক করেছে র‍্যাব-২ এর সদস্যরা। শনিবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।

এ প্রসঙ্গে র‍্যাব জানায়, এনামুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি নিজেকে পিএইচডি গবেষক হিসেবে পরিচয় দিতেন।

তারা আরও জানায়, আটক এনামুল দক্ষিণ কোরিয়া থেকে বিভিন্ন নামে ভুয়া ওয়েবসাইট পরিচালনা করতেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুক জানান, এনামুল দক্ষিণ কোরিয়া থেকে বিভিন্ন অনলাইনের নামে ২২টি ভুয়া ওয়েবসাইট খুলেছিলেন। কিছুদিন আগে তিনি চাকরির পরীক্ষার জন্য দেশে আসেন। এরপর এনামুল হক অপহরণের নাটক সাজিয়েছিলেন।

তিনি আরও জানান, অপহরণের নাটক সাজিয়ে তিনি কোরিয়া পালিয়ে যেতে চেয়েছিলেন।তবে পূর্বের তথ্য অনুযায়ী আজ সকালে এনামুলকে আটক করা হয়। তিনি পাবনা ঈশ্বরদী থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় আসেন।

এর আগে, গত বুধবার (২১ নভেম্বর) দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য আশকোনার বন্ধুর বাসা থেকে রাত ১০টার দিকে বের হয়েছিলেন এনামুল হক মিলন। রাত ১টায় তার বিমানে ওঠার কথা ছিল। বন্ধুর ছোট ভাই তাকে রিকশায় উঠিয়ে বিদায় দেন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছিলো।

এনামুলের গ্রামের বাড়ি পাবনায়। তার বাবার নাম ফজলুল হক। এক পুত্র সন্তানের বাবা এনামুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) পিএইচডি করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভুয়া ওয়েবসাইট খোলার অভিযোগে কথিত গবেষক এনামুল আটক

আপডেট সময় : ১১:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮