ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শিক্ষার্থীদের ক্রোকারিজ সামগ্রী পুরস্কার না দিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ ২৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে থালা, বাটি, মগ, জগ, গ্লাসসহ কোনো ধরনের ক্রোকারিজ সামগ্রী না দিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসবের পরিবর্তে পুরস্কার হিসেবে বই দিতে বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি এ নির্দেশনা জারি করা হয়।

বুধবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে মাউশি। বিষয়টি নিশ্চিত করতে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নানের সই করা পরিপত্রে বলা হয়, বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের মাঝে ক্রোকারিজ সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রী হিসেবে এসব পণ্য আদৌ পরিগণিত হয় না। ছাত্রছাত্রীদের উপহার হিসেবে শ্রেণি উপযোগী বই দিতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষকরাই এসব বই নির্বাচন করবেন।

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘থাল-বাটি, জগ-গ্লাস কোমলমতি শিশুদের পুরস্কার দেওয়ার মতো কোনো জিনিস নয়। শিক্ষার্থীদের শ্রেণি উপযোগী বই দিতে হবে, যাতে তারা কিছু শিখতে পারে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিক্ষার্থীদের ক্রোকারিজ সামগ্রী পুরস্কার না দিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ

আপডেট সময় : ১১:৩৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯