ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রংপুরে ওসির বিরুদ্ধে নারী কাউন্সিলরকে ইভটিজিংয়ের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ ৩০৮ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি;
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের বিরুদ্ধে সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলরকে ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মেয়র ও কাউন্সিলররা।

ঘটনা তদন্তে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার) শামীমা পারভীনকে প্রধান করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি অন্য সদস্য হলেন রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (হেডকোয়ার্টার্স অ্যান্ড মিডিয়া) আলতাফ হোসেন।

অভিযোগে জানা যায়, গত ১৯ এপ্রিল বিকেলে এলাকার একটি সমস্যা নিয়ে রংপুর মহানগর কোতোয়ালি থানায় কথা বলতে যান সংরক্ষিত এক নারী কাউন্সিলর। কথা বলার সময় থানার ওসি রেজাউল করিম তাকে উদ্দেশ্য করে যৌন হয়রানিমূলক অশালীন কিছু কথা বলেন। এ ঘটনায় ওই নারী কাউন্সিলর চরম বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন এবং চরম অপমানিত বোধ করেন।
রবিবার সিটি করপোরেশনের মেয়রসহ কাউন্সিলরদের কাছে পুরো বিষয়টি অবহিত করে বিচার দাবি করেন ওই নারী কাউন্সিলর। মেয়র ও কাউন্সিলরা তীব্র ক্ষোভ প্রকাশ করে মেয়র মোস্তফার নেতৃত্বে ২০/২৫ জন কাউন্সিলর রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুুল আলীম মাহমুদের সঙ্গে দেখা করে ওসি রেজাউলের বিরুদ্ধে নারী কাউন্সিলরকে ইভটিজিং করার অভিযোগ এনে বিচার দাবি করেন। পরে তারা লিখিতভাবে অভিযোগ দেন পুলিশ কমিশনারের কাছে।
অভিযোগ পাওয়ার পর সোমবার ওসি রেজাউল করিমকে ছুটিতে পাঠিয়ে দেয় মহানগর পুলিশ।
এ ব্যাপারে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এ ঘটনায় জরুরি সভা করে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে অভিযোগ দেওয়া হয়।
রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (হেডকোয়ার্টার্স অ্যান্ড মিডিয়া) আলতাফ হোসেন বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর ওসিকে ছুটিতে পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

এ ব্যাপারে ভুক্তভোগী নারী কাউন্সিলর বলেন, কোতোয়ালি থানার ওসি রেজাউল করিম তার সঙ্গে চরম অপমানজনক আচরণ করেছেন। একজন জনপ্রতিনিধির সঙ্গে তার এ ধরনের আচরণ দুঃখজনক।
বিষয়টি নিয়ে কোতোয়ালি থানার ওসি রেজাউল করিমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রংপুরে ওসির বিরুদ্ধে নারী কাউন্সিলরকে ইভটিজিংয়ের অভিযোগ

আপডেট সময় : ০৫:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯