ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

অপহরণের ৬ ঘণ্টা পর জিটিভির সম্প্রচার প্রকৌশলী উদ্ধার, আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ ৩২৬ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট;
ঢাকা: অপহরণের ৬ ঘণ্টা পর জিটিভির সম্প্রচার প্রকৌশলী নজরুল ইসলামকে (২৮) উদ্ধার করেছে র‌্যাব-১০। এসময় ৩ অপহরণকারীকেও আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকা থেকে নজরুল ইসলামকে উদ্ধার করা হয়। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সিও (কমান্ডিং অফিসার) অতিরিক্ত ডিআইজি কাইয়ুম উজ্জামান।

কাইয়ুম উজ্জামান বলেন, ‘বিকেল চারটার দিকে জিটিভির একজন কর্মী আমাদের জানাান বিকেল তিনটার দিকে শাহবাগ থেকে তাদের এক সহকর্মী নজরুল ইসলামকে অপহরণ করা হয়েছে। খবর পেয়ে তাকে উদ্ধারে অভিযান চালাই আমরা। পরে রাত সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ের তালতলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় আমরা অপহরণ চক্রের তিন সদস্যকেও আটক করেছি। আটক অপহরণ চক্রের সদস্যরা হলো- নাসির উদ্দিন খান (২৫), রবিন মিয়া (২০) এবং আমিনুল ইসলাম (২০)।

আটকদের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা জানান, তারা অপহরণ চক্রের সদস্য। নজরুলের কাছ থেকে টাকা আদায় করতে তারা তিনজনে মিলে তার সঙ্গে ধাক্কাধাক্কির কৌশলে ঝগড়া শুরু করে। একপর্যায়ে নজরুলকে মারতে মারতে একটা গাড়িতে তুলে নিয়ে যায়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করি।

তাদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়েরে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অপহরণের ৬ ঘণ্টা পর জিটিভির সম্প্রচার প্রকৌশলী উদ্ধার, আটক ৩

আপডেট সময় : ০২:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯