ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গোসল না করায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯ ২৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;
স্বামী টানা এক সপ্তাহ ধরে গোসল করেনি ও দাড়ি কামায়নি, এই অভিযোগে ভারতের মধ্যপ্রদেশের এক ২৩ বছর বয়সী মহিলা বিবাহবিচ্ছেদের আবেদন করলেন। গত বছরেই বিয়ে হওয়া এই দম্পতিকে টানা ৬ মাস আলাদা থাকার নির্দেশ দিয়েছে ভোপাল হাইকোর্ট। তারপরই তাদের বিবাহবিচ্ছেদের আবেদন গ্রাহ্য হবে বলে জানান এক আইনজীবী।

আদালতের ওই আইনজীবী শাহিল অবস্তী সংবাদসংস্থা পিটিআইকে জানান, “ভোপালের পরিবার আদালতের বিচারপতি আর এন চাঁদ ওই দম্পতিকে ৬ মাস আলাদা থাকার নির্দেশ দিয়েছেন”। ওই ২৩ বছর বয়সী মহিলা এবং তার ২৫ বছর বয়সী স্বামী একইসঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন বলে জানান তিনি। ওই মহিলা অভিযোগে লেখেন, টানা ৭-৮ দিন গোসল না করে, দাড়ি না কামিয়ে থাকেন তার স্বামী। তাই তার পক্ষে ‘এমন পুরুষের সঙ্গে থাকা সম্ভব নয়’।

শাহিল অবস্তী বলেন, খুব তুচ্ছ বিষয়েও এখন মহিলারা স্বামীর থেকে বিচ্ছেদ চেয়ে বসছেন। এই মহিলার অভিযোগ, তার স্বামীর শরীর থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোয়। তার আরো অভিযোগ, যখনই তিনি স্বামীকে গোসল করতে বলতেন, তখনই, গোসল করার বদলে তার স্বামী গায়ে সুগন্ধী লাগিয়ে নিতেন।

২০১৬ সালে এমনই একটি ঘটনার কথা প্রকাশ্যে আসে উত্তরপ্রদেশের মীরাট থেকে। ৩৬ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছিলেন, তিনি দাড়ি না কামালে তার স্ত্রী আত্মহত্যা করবে বলে জানিয়ে দিয়েছেন!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গোসল না করায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী

আপডেট সময় : ১১:৪৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯