ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘গণমাধ্যমে মন্তব্য করতে পারবেন না পর্যবেক্ষকরা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ ৩২৯ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন পর্যবেক্ষক গণমাধ্যমে কোনো মন্তব্য করতে পারবেন না। লাইভ সম্প্রচারেও অংশ নিতে পারবেন না। তিনি এমন কোনো আচরণ করবেন না যাতে করে বোঝা যায় পক্ষপাতিত্ব করছেন। মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

যথাযথ নীতিমালা মেনে পর্যবেক্ষকদের দায়িত্ব পালন করতে সতর্ক করে দিয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, এমন কোনো কাজ পর্যবেক্ষকরা করতে পারবেন না, যা নির্বাচনের নীতিমালায় নেই। নির্বাচনী দায়িত্ব পালনের সময় একজন পর্যবেক্ষক কোনো গোপন তথ্য দিতে পারবেন না। এছাড়া কাউকে নির্দেশনা দিতে পারবেন না। এমনকি প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারকে উদ্দেশ্য করেও নয়।

ইসি সচিব বলেন, ভোট নিয়ে কোনো কেন্দ্রে যদি অনিয়ম হয়, আর সেটা পর্যবেক্ষকদের নজরে আসে, তবে তারা নির্বাচন কমিশনকে অবহিত করতে পারবেন। কিন্তু ওই সময় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলা যাবে না। যদি কিছু বলতে হয়, তবে এর প্রতিবেদন তৈরি করে সেটা জমা দিয়ে সংবাদ সম্মেলন করে কথা বলতে হবে।

তিনি আরও বলেন, পর্যবেক্ষক গলায় কার্ড ঝুলিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকবেন। তিনি শুধু দেখবেন, অবজার্ভ করবেন, বুঝবেন। তার রিপোর্ট জমা দেওয়ার আগে কোনো মন্তব্য তিনি করবেন না। নয়তো ওই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে দেওয়ার হুশিয়ারি দেন ইসি সচিব।

ইসি অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান ও এএসএম আসাদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘গণমাধ্যমে মন্তব্য করতে পারবেন না পর্যবেক্ষকরা’

আপডেট সময় : ১১:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮