ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পাটুরিয়া-দৌলতদিয়া: পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯ ২৭৩ বার পড়া হয়েছে

কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে দেশের ব্যস্ততম রুট দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট পন্টুনের রাস্তা কাঁদামাটিতে নষ্ট হয়ে গেছে। এতে নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক যানবাহন।

শনিবার রাত থেকে অপেক্ষামান যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাকচালক ও শ্রমিকরা।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট বিআইডব্লিউটিসির বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ জানান, অব্যাহত কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে শনিবার সন্ধ্যার পর আড়াইঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। যে কারণে ঢাকামুখী অপেক্ষামান যানবাহনের সংখ্যা বাড়তে থাকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়।

সর্বশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় চার শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট বিআইডব্লিউটিসি’র বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে ফেরিঘাটের পন্টুন থেকে মূলসড়কে উঠা-নামার রাস্তায় কাঁদা হয়ে যাওয়ায় ফেরিতে লোড-আনলোড করতে অতিরিক্ত সময় লাগছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি রয়েছে। এর মধ্যে যান্ত্রিক ত্রু টির কারণে বড় একটি ফেরি মেরামতে রয়েছে। বাকি ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া ভোরের দিকে নৌরুট এলাকায় বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। এতে করে ঘাট এলাকায় অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাকের সংখ্যা বাড়তে থাকে।

সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাটুরিয়া-দৌলতদিয়া: পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি

আপডেট সময় : ০৯:৩১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯