ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ওবায়দুল কাদেরের সঙ্গে সেলফি হিড়িক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

ফেসবুক থেকে সংগৃহীত

দীর্ঘ এক মাস সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার পর আজ শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।হাসপাতাল থেকে তাকে একটি ভাড়া বাসায় নেয়া হয়েছে। ওই বাসায় রেখে তার ফলোআপ চিকিৎসা চলবে।

শুক্রবার দুপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়ার সময় অসুস্থ ওবায়দুল কাদেরের সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন অনেকেই। এ সময় অনেককে বিভিন্ন ভাবে সেলফি তুলতে দেখা যায়।

অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে আওয়ামীলীগের অনেক নেতাকর্মী সিঙ্গাপুর গিয়েছেন। সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের অনেক নেতাও এ মুহূর্তে সেখানে অবস্থান করছেন।

ওবায়দুল কাদের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও এসব নেতা হাসপাতালের লবিতে প্রতিদিন ভিড় করতেন।

শুক্রবার হাসপাতাল ছাড়ার সময় মধ্যসারির এ নেতারা কাদেরের সঙ্গে সেলফি তুলতে চেষ্টা করেন। সেতুমন্ত্রীকে বহনকারী গাড়িটি ছাড়ার সময়ও অনেকে সেলফি তুলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কয়েকটি ছবি ভাইরাল হলে অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলেন।

ফেসবুকে শেয়ার হওয়া এমন একটি ছবির নিচে আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মশিউর রহমান রুবেল মন্তব্য করেন, ‘অতি উৎসাহীদের ভীড়ের চাপে না আবার অসুস্থ হন’। ছদ্মনামে আইডিতে আরেকজন লেখেন, ‘রোগীর সঙ্গে সেলফি… বাহ’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ওবায়দুল কাদেরের সঙ্গে সেলফি হিড়িক!

আপডেট সময় : ০৯:৪১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯