ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo Logo বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন Logo শেখ হাসিনা ফেরার গুঞ্জন, কোনো অস্থিরতা সহ্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী Logo তরুণদের মাদক থেকে দূরে রাখতে কর্মসংস্থান ও দক্ষতা বাড়ানোর আহ্বান Logo রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ Logo নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী Logo বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় Logo কেরানী থেকে কোটিপতি: ক্ষমতার হাতবদলেও বহাল ঢাকা ওয়াসার এনায়েত করিমের ‘দুর্নীতির সাম্রাজ্য’ (প্রথম পর্ব) Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর Logo ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে বাংলাদেশ: আগস্টে রপ্তানি বেড়েছে ১৩ শতাংশ

তরুণদের মাদক থেকে দূরে রাখতে কর্মসংস্থান ও দক্ষতা বাড়ানোর আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তরুণ সমাজকে বিধ্বংসী মাদকাসক্তি থেকে দূরে রাখতে কেবল চিকিৎসা কিংবা পুনর্বাসনের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল- ‘জীবনের অভিজ্ঞতা শুনি : সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’।

চিফ হুইপ বলেন, দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক টানাপোড়েন ও সামাজিক অবমূল্যায়ন মানুষের মানসিক স্বাস্থ্যে গভীর নেতিবাচক প্রভাব ফেলে। তাই মানসিক স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসাসেবার পাশাপাশি সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, কর্মসংস্থান ও সামাজিক সহমর্মিতা বাড়ানো আবশ্যক। তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে শুধু চিকিৎসা ও পুনর্বাসনের ওপর নির্ভর করলে চলবে না, বরং তাদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার কার্যকর সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি তরুণদের উদ্দেশ্যে আরও বলেন, নিজেদের যোগ্য করে গড়ে তুলে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং যেকোনো সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এছাড়া সেমিনারে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক ডা. সাইফুন্নাহার সুমি, স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ড. ইকবাল মাসুদ এবং ড. নায়লা পারভীনসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোর বিশেষজ্ঞ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তরুণদের মাদক থেকে দূরে রাখতে কর্মসংস্থান ও দক্ষতা বাড়ানোর আহ্বান

আপডেট সময় : ০৪:৪৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬