ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গাড়ি দেখলেই সালাম, এবার তাদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বেশ কিছু পথশিশু, বয়স্ক নারী ও সুবিধাবঞ্চিত মানুষ। প্রধানমন্ত্রীর গাড়ি ওই পথ দিয়ে যাওয়ার সময় নিয়মিত দূর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সালাম দেন।

প্রধানমন্ত্রীও প্রতিদিন তাদের সেই সালাম গ্রহণ করেন। নিয়মিত যাতায়াতের পথে এসব মানুষকে দেখেন এবং তাদের জীবন-জীবিকা ও অসহায়ত্বের বিষয়টি-ও নজরে আনেন।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শুধু তাদের সালাম গ্রহণ করেই থেমে থাকেননি। তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিজয় সরণিতে থাকা এসব মানুষের জন্য দুপুরের একবেলা খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে আতিকুর রহমান রুমন দুপুরে তাদের ডেকে নিয়ে বিজয় সরণির একটি রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা করেন। সেখানে পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত মানুষগুলো একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন।

হঠাৎ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন আয়োজন পেয়ে তারা আনন্দিত ও অভিভূত হয়ে পড়েন। অনেকেই বলেন, প্রধানমন্ত্রী তাদের সালাম গ্রহণ করেন; এটাই তারা জানতেন কিন্তু তিনি তাদের কথা মনে রেখে খাবারের ব্যবস্থা করবেন, তা কখনো ভাবেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গাড়ি দেখলেই সালাম, এবার তাদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:১৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬