ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সেপ্টেম্বরে ৩৯৩.৭২ কোটি ডলারের পণ্য রফতানি, প্রবৃদ্ধি ৮.৫৪ শতাংশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রফতানি বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ। এ মাসে রফতানি হয়েছে মোট ৩৯৩ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলারের পণ্য। আর গত বছরের একই সময়ে রফতানি হয়েছিল ৩৬২ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলারের পণ্য। আজ বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এসব তথ্য প্রকাশ করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে নিট পোশাক রপ্তানি হয়েছে ৫৯৬ কোটি ৩৮ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৫৫৮ কোটি ডলার। ফলে নিট পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ।

অন্যদিকে একই সময়ে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৪৬১ কোটি ৪৮ লাখ ডলার। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এ আয় ছিল ৪৩৯ কোটি ৪ লাখ ডলার। অর্থাৎ ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ৫ দশমিক ১১ শতাংশ।

তিন মাসের মধ্যে সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানিতে তুলনামূলক বেশি প্রবৃদ্ধি হয়েছে। এ মাসে মোট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩০৮ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বরে আয় হয়েছিল ২৮৩ কোটি ৯৮ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে পোশাক রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ।

সেপ্টেম্বরে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৭৭ কোটি ডলার, যা আগের বছরের একই মাসের ১৬৩ কোটি ১ লাখ ডলারের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি। আর ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৩১ কোটি ৩০ লাখ ডলারের, আগের বছরের সেপ্টেম্বরে যা ছিল ১২০ কোটি ৯৬ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই মাসে পোশাক রপ্তানিতে কিছুটা নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। ওই মাসে মোট রপ্তানি আয় হয়েছে ৩৮৮ কোটি ৬৭ লাখ ডলার, যা আগের বছরের জুলাইয়ের ৩৯৬ কোটি ২৭ লাখ ডলারের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কম।

জুলাইয়ে নিট পোশাক রপ্তানি কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ১৬ শতাংশ।

তবে আগস্টে পরিস্থিতির উন্নতি হয়। ওই মাসে মোট পোশাক রপ্তানি আয় দাঁড়ায় ৩৬০ কোটি ৮৯ লাখ ডলার, যা আগের বছরের আগস্টের ৩১৬ কোটি ৮ লাখ ডলারের তুলনায় ১৩ দশমিক ৯২ শতাংশ বেশি। এ মাসে নিট পোশাক রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাক ১২ দশমিক ৭০ শতাংশ।

সেপ্টেম্বরেও রপ্তানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকে। ফলে অর্থবছরের প্রথম তিন মাসের সামগ্রিক হিসাবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১০ শতাংশ বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সেপ্টেম্বরে ৩৯৩.৭২ কোটি ডলারের পণ্য রফতানি, প্রবৃদ্ধি ৮.৫৪ শতাংশ

আপডেট সময় : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬