ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংঘাত ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করে দেশে রাজনৈতিক সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশ যথাযথভাবে এগিয়ে যেতে পারে না।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বঙ্গভবনে এম. বি. এ. অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি এ সময় সংগঠনটির প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখছেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে সংগঠনটি গবেষণামূলক সত্য তথ্য দিয়ে জনগণকে সচেতন ও গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

রাষ্ট্রপতি বলেন, একে অপরকে দোষারোপ, প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা ও মামলা-মোকদ্দমার মাধ্যমে হয়রানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক পরিবর্তনে নেলসন ম্যান্ডেলার ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের সংঘাত ও রক্তপাতের অবসান ঘটিয়ে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। তিনি বলেন, রাজনৈতিক দূরদর্শিতা, সহনশীলতা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, ‘ম্যাব’-এর মতো পেশাজীবী সংগঠনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও গঠনমূলক পরামর্শ দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সংগঠনটি তার যোগ্য ও দক্ষ সদস্যদের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয় রাষ্ট্রপতি তুলে ধরেন।

‘ম্যাব’-এর প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের প্রশংসা করেন। তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রপতির অতীত সহযোগিতা ও উৎসাহের কথা উল্লেখ করে ভবিষ্যতেও তার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এ সময় সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে ম্যাবের সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব ড. মো. সামসুজ্জামান, সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন, ফরিদা আহমেদ নিকু, যুগ্ম মহাসচিব মো. শহিদুর রহমান, আদনান সাবির, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান সরকার, কোষাধ্যক্ষ এস এম সুলতান কবির ও গবেষণা সম্পাদক ড. মনিরুল হাসান মাসুম উপস্থিত ছিলেন।

এছাড়া, সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিব উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬