ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা করাই প্রশাসনের প্রধান দায়িত্ব : গয়েশ্বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বাঁচানোর প্রশ্ন নয়, ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ‘জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বহু সংগ্রাম, আত্মাহুতি, গুম-খুন ও জেল-জুলুমের মধ্য দিয়ে আজ আমরা জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার সূচনা করতে পেরেছি। ৫ আগস্টের আন্দোলনের মুখে ফ্যাসিবাদীদের এই দেশ থেকে বিতাড়িত করতে জনগণ সক্ষম হয়েছে-এটাই বাস্তবতা।

তিনি বলেন, ফ্যাসিবাদ ও তার নেতৃত্ব চলে গেলেও ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক লোক এখনো দেশে রয়ে গেছে। ভোর বেলায় হুটহাট ককটেল মিছিল কিংবা বোমা ফাটিয়ে জনজীবন অস্থিতিশীল করা এবং গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা চলছে। তবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের পক্ষে সজাগ রয়েছেন। কোনো অবস্থাতেই দেশে আবার অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অবিলম্বে এসব দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের দায়িত্ব হলো গোপনে সক্রিয় থাকা ফ্যাসিবাদের দোসরদের নির্বৃত্ত করা, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

শ্রদ্ধা নিবেদনকালে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শরাফত আলী সপুসহ জিয়া মঞ্চের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা করাই প্রশাসনের প্রধান দায়িত্ব : গয়েশ্বর

আপডেট সময় : ০৭:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬