ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

‘ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতিতে রূপ নিতে পারে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিনটা মাস আমাদের জন্য খুবই কঠিন একটি অবস্থা। সেটি হচ্ছে যে, ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এই সময়টাকে ঝুঁকিপূর্ণ সময় উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আপনি আগে চিকিৎসা করে প্রতিরোধ করা সম্ভব না। তাহলে কি করতে হবে? এডিস মশার লার্ভা যেখান থেকে তৈরি হয়, ঘরে এসির পেছনে জমে থাকা পানি, যেকোনো জায়গায় জমে থাকা পানি, চার পাশে গর্তে জমে থাকা পানি পরিষ্কার করে রাখতে হবে। এবং এটা এই মাস এবং আগামী মাস খুবই ঝুঁকিপূর্ণ সময়।

প্রত্যেকদিন অন্তত পাঁচ মিনিট করে সময় বরাদ্দ করতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জানিয়ে সালেহ শিবলী বলেন, আমরা যদি নিয়মিত প্রতি শনিবারে একটু পরিচ্ছন্ন অভিযান শুরু করি, যে ময়লা পানি ঘরে রাখবো না, তাহলে আমরা এই রোগটা থেকে, এই মরণঘাতী ডেঙ্গু থেকে আমরা রক্ষা পেতে পারব।

এসময় আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের ঘর পরিষ্কার করি আজ থেকে, এখন থেকে। তাহলে আমার ধারণা যে, ইনশাল্লাহ আমরা আমাদের সুরক্ষিত রাখতে পারবো বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতিতে রূপ নিতে পারে’

আপডেট সময় : ০৪:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬