ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের চেষ্টা ব্যর্থ হবে: রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে এবং সরকারের কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে।

তিনি বলেন, সরকারের কর্মকাণ্ড এবং জনগণের প্রতি সরকারের নিবেদনের তথ্য-পরিসংখ্যানসহ কোনো গ্রন্থ রচিত হলে তা সবার হাতে একটি দলিল হিসেবে থাকবে। এতে সবাই উপকৃত হবে এবং সরকারের ভালো কাজ নিয়ে যারা অপপ্রচার, বিভ্রান্তি ও মিথ্যাভিত্তিক কথা বলছে, তাদের প্রচেষ্টা সম্পর্কে মানুষ জানতে পারবে।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্লাব মিলনায়তনে রোটারিয়ান এম, নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকারের পাঁচ মাসে জনকল্যাণ, জনস্বার্থ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করার লক্ষ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, তার বিস্তৃত বর্ণনা একটি বইয়ে পাওয়া যাবে।

বইটি পড়লে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘যতটুকু পাতা উল্টেছি, তাতে তাই মনে হয়েছে।’

বই উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রিজভী বলেন, লেখক তার বইয়ের মাধ্যমে জনগণকে বক্তব্যে উদ্বুদ্ধ করছেন এবং যারা কাজ করছেন, তাদের অনুপ্রাণিত করছেন। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে লেখক এ ধরনের আরও বই লিখবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের চেষ্টা ব্যর্থ হবে: রিজভী

আপডেট সময় : ০৬:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬