ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি- বর্তমান সরকার সেটা বিবেচনা করছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

আজ শুক্রবার সকালে যশোর সদর উপজেলার চাঁচড়া হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধনের পর এলাকাবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সড়কটি সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিএনপি তুলনামূলক কম ভোট পেয়েছে। তা সত্ত্বেও বর্তমান সরকারের জনকল্যাণমুখী নীতির কারণে এই চাঁচড়া ইউনিয়নেই প্রথম চার কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।

শুধু তাই নয়, যশোরের এই চাঁচড়া ইউনিয়নেই প্রথম ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উপস্থিত হয়ে যশোরে যে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করেছেন, তাও এই চাঁচড়া ইউনিয়নেই অবস্থিত।

সরকার দল মতের ঊর্ধ্বে উঠে জনগণের মৌলিক অধিকার ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমসহ জেলা বিএনপির ও সহযোগী সংগঠনগুলো বিপুল সংখ্যক নেতা-কর্মী স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এলজিইডি সূত্র জানায়, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতায় ৩ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে যশোর সদর উপজেলার চাঁচড়া-রাজগঞ্জ সড়কের চার কিলোমিটার সড়ক মেরামত ও প্রশস্ত করা হচ্ছে।

এ কাজের উদ্বোধনের পর প্রতিমন্ত্রী এলাকাবাসীর উদ্দেশে আরও বলেন, আপনারা এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে সহায়তা করুন। অবকাঠামোগত উন্নয়নের দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন, আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করবো।

চার কিলোমিটার রাস্তা মেরামত ও প্রশস্তকরণের কাজে ঠিকাদারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঠিকঠাকমতো কাজ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখার দায়িত্বও আপনাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬