সংবাদ প্রকাশের পর এমপি ফখর উদ্দিন বাচ্চুকে বিএনপির শো-কজ
- আপডেট সময় : ০৩:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে বিএনপি।
শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
একজন বর্তমান সংসদ সদস্যকে দলীয়ভাবে শো-কজ করার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এর আগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পান ৬৫ হাজার ৫৯১ ভোট। ফলে তিনি ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন।





















