ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

হারামাইনে আজ যারা জুমা পড়াবেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: আজ ৩ জুলাই ২০২৬ খৃষ্টাব্দ মোতাবেক ১৮ মহররম ১৪৪৮ হিজরি। জমাদিউল আউয়াল মাসের তৃতীয় জুমা আজ। সৌদি আরবের মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে শুক্রবার ৩ জুলাই জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম
আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়েখ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানী।তার জন্ম ১৯৭৬ সালের ১৩ ই জানুয়ারি সৌদি আরবের মদিনায়। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) অর্জন করেছেন।

শায়খ আল-জুহানি ২০০৭ সালের জুলাই মাসে মক্কার মসজিদে হারামের ইমাম হিসাবে নিযুক্ত হন। ২০০৮ সালের রমজান মাস থেকে তিনি মসজিদে হারামে তারাবির নামাজের ইমামতি করছেন। এর আগে তিনি মসজিদে নববি ও মসজিদে কিবলাতাইনের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সুললিত কোরআন তিলাওয়াতের খ্যাতি বিশ্বব্যাপী।

মসজিদে নববি
মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন প্রবীণ আলেম ও কারি শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফী। কোরআন তেলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী প্রসিদ্ধ।

১৯৪৭ সালের ২২ মে তিনি সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল হুজায়ফী। ১৯৭২ সালে তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন।

১৯৭৮ সালে শায়খ হুজায়ফী মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন। ১৯৭৯ সালে তিনি মসজিদে নববির ইমামের দায়িত্ব লাভ করেন। বর্তমানে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হারামাইনে আজ যারা জুমা পড়াবেন

আপডেট সময় : ১১:২৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬