ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক ও তিস্তায় চীনা বিনিয়োগের আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন এবং তিস্তা ব্যারেজ নির্মাণে বিনিয়োগসহ বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, অবকাঠামো ও কৃষি উন্নয়নে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে অনুষ্ঠিত ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশগ্রহণ করে তিনি এই আহ্বান জানান।

আজ শুক্রবার চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিং-এ সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম ও দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশগ্রহণকারী ডেপুটি স্পিকার চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হসপিটালের কার্যক্রম সরেজমিন পরিদর্শনকালে এই আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ ও চায়নার মধ্যে স্বাস্থ্যখাতে আরো ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, কুনমিং এর বিভিন্ন মেডিকেলে বাংলাদেশের রোগীদের জন্য আবাসন, ভাষা, চিকিৎসা খরচ হ্রাস, ভিসাসহ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাসমূহ সহজীকরণ করলে উন্নত চিকিৎসার জন্য আমাদের দেশের মানুষ কুনমিংকে বেছে নেবে। তিনি ডাক্তার, টেকনিশিয়ান, নার্সসহ বিভিন্ন পদে থেকে কুনমিং এর হাসপাতাল সমূহে বাংলাদেশিদের কাজ করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। হাসপাতালটির ডেপুটি ডিরেক্টর জেনারেল হি তাও, ওয়াং জিয়াংকুন, কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর শিয়া সুয়েশানসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

তারা সংসদীয় দলকে আশ্বস্ত করে বলেন, চায়না-বাংলাদেশের যৌথ উদ্যোগে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম দিন দিন আরো বেগবান করা হবে।

এ প্রসঙ্গে তারা আরো বলেন, যেসব বাংলাদেশের ছাত্র-ছাত্রী কুনমিং মেডিকেল এ পড়ছে বা পড়তে চায় তাদের ভিসা, আবাসনসহ সম্ভাব্য সব বিষয় সহজতর করা হবে।

হাসপাতাল পরিদর্শন শেষে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন দল চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এর সাথে হাইজেং গার্ডেন হোটেলে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। ডেপুটি স্পিকার বাংলাদেশে ১২ ফেব্রুয়ারির অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রায় দেড় যুগ পর বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে জানিয়ে কমিউনিস্ট পার্টির সেক্রেটারিকে বাংলাদেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি এর আগেও চীন সফর করলেও সরকারিভাবে এ প্রথম দেশটিতে সফর করার সুযোগ প্রদান করায় ইউনান প্রদেশের গভর্নরকে ধন্যবাদ জানান।

এ সময় ডেপুটি স্পিকার সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিতীয় বিদেশ সফর হিসেবে জুনের শেষ সপ্তাহে চীন সফরের সুসংবাদ দেন কমিউনিস্ট পার্টির সেক্রেটারিকে। কমিউনিস্ট পার্টির সেক্রেটারিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ এ নেতার মাধ্যমে চীনের কাছে বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো, পর্যটন খাত, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, চামড়া প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান। বাংলাদেশের সংসদীয় দল এবং বাণিজ্য প্রতিনিধিদলকে গুরুত্ব সহকারে কুনমিং চলমান সপ্তম চায়না-সাউথ এশিয়া ফোরাম এ দশম চায়না-সাউথ এশিয়া এক্সপজিশনে আমন্ত্রণ ও বিশেষ মর্যাদা প্রদান করায় সিপিসির ইউনান সেক্রেটারিকে ধন্যবাদ জানান। চাইনিজ এ গুরুত্বপূর্ণ নেতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার আশা ব্যক্ত করেন।

এ সময় এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন এমপি, সংরক্ষিত স্বতন্ত্র সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই, বেইজিং এর বাংলাদেশ রাষ্ট্রদূত নাজল আলমসহ কুনমিংসহ বাংলাদেশ কনসুলেট এবং ইউনান প্রাদেশিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন প্রতিনিধি দলের সঙ্গে সফর করছেন।

মধ্যাহ্নভোজের পর ডেপুটি স্পিকারসহ সংসদীয় দল কুনমিং থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হারবাল মেডিসিনের জনক সি জিয়াং জন্ম ও স্মৃতিবিজড়িত ও ঔষধি গাছ সমৃদ্ধ কুনমিং এর ঐতিহ্য বাহী ‘পাওথাও’ গ্রাম পরিদর্শন করেন। ৭৪৪ জনবসতির এ গ্রামের ৮০ ভাগের বেশি আদিবাসী যারা শত শত বছরের পুরোনো হারবাল ঔষধি গাছ রোপণ ও যত্ন করছেন। গ্রামটির স্থানীয় বাসিন্দা জ্যাং এ্যানা ডেপুটি স্পিকারকে গ্রামটির ঐতিহ্য ও বৈশিষ্ট্য ঘুরে দেখান ও বিস্তারিত বিবরণ দেন।

দিনের শেষভাগে ডেপুটি স্পিকার চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক ও চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক ও তিস্তায় চীনা বিনিয়োগের আহ্বান

আপডেট সময় : ০৯:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬