ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কসাই লিটন ও রিফাত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কসাই লিটন ও তার সহযোগী রিফাতকে গ্রেফতার করেছে কেএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার কেএমপি ডিবি কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া। তিনি বলেন, মহানগরীতে অপরাধ দমনে পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় নিয়মিত বিশেষ অভিযান ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় মোঃ লিটন মীর ওরফে “কসাই লিটন” (৪০) এবং তার সহযোগী মোঃ রিফাত হোসেনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল তথ্য-উপাত্ত বিশ্লেষণে জানা গেছে, তারা “বি কোম্পানি” নামে একটি ব্যানারের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করত। এছাড়া কসাই লিটন শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন বলেও দাবি পুলিশের।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অসহায় মানুষের সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রচারণার আড়ালে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ।

কেএমপি জানিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কসাই লিটন ও রিফাত গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬