ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আমরা জেগে থেকে দেশের মানুষকে পাহারা দেব; আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯ ৩১১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। কাজেই মাদক নির্মূলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, ইমাম এবং পেশাজীবীসহ সব শ্রেণিপেশার মানুষের সচেতনতা ও একান্ত সহযোগিতা প্রয়োজন। সবাই এগিয়ে এলেই মাদক নির্মূল সম্ভব হবে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইনে মহিলা পুলিশ ব্যারাক ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত ভাস্কর্য ‘স্বোপার্জিত পতাকার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, জিরো টলারেন্স নীতিতে আমরা মাদক নির্মূল করে যাচ্ছি। যারা এই পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরতে চান আমরা তাদের সুযোগ দেব। কিন্তু যারা এখনো এই কাজে জড়িত তারা যতই শক্তিশালী হোন না কেন আইনের আওতায় আনা হবে।

জঙ্গি নির্মূল প্রসঙ্গে আইজিপি বলেন, ইতোমধ্যেই জঙ্গিদের নির্মূলে সফল হয়েছে পুলিশ। দেশে একজন জঙ্গি থাকা পর্যন্ত দেশব্যাপী অভিযান অব্যাহত থাকবে। দেশের মানুষ শান্তিতে থাকুক, শান্তিতে ঘুমাক। আমরা জেগে থেকে তাদের পাহারা দেব। তাদের নিরাপত্তা দেব।

এর আগে পুলিশ লাইনে গণপূর্ত বিভাগের অর্থায়নে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা মহিলা পুলিশ ব্যারাক এবং সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর পরিকল্পনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ‘স্বোপার্জিত পতাকা’ ভাস্কর্যের উদ্বোধন করেন আইজিপি।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, আরএমপির কমিশনার একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মাসুদুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অপারেশন) নিশারুল আরিফ, পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, রাজশাহীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ ও সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আমরা জেগে থেকে দেশের মানুষকে পাহারা দেব; আইজিপি

আপডেট সময় : ০৬:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯