ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৩৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার॥
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী জিয়া শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটি। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনের নেতারা।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর সাবেক সভাপতি এম এ মালেক সাংবাদিকদেরকে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং শিশুদের বিনোদনের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক করেছিলেন। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিশুদের বিকাশে নানা কর্মসূচি হাতে নিয়েছিলেন। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ তাঁর নির্দেশনায় চালু হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শিশুদের নিয়ে যে স্বপ্ন—তা বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাবেন।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জিয়া শিশু কিশোর মেলার কার্যক্রম আরও গতিশীল হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন, সিনিয়র সহসভাপতি কে এস হোসেন টমাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহসংগীতবিষয়ক সম্পাদক শাহিন বিশ্বাস, আনোয়ার সরদার, আলোকচিত্র বিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, সহদপ্তর সম্পাদক আহসান হাবিব সবুজ, প্রকাশনাবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা

আপডেট সময় : ১২:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬