ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪২৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় শুরু হওয়া এ শোকসভায় অংশ নিতে আগত সকল অতিথিকে আমন্ত্রণপত্র সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে।

নাগরিক সমাজের আয়োজনে শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা হিসেবে থাকছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোকসভা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা।

এসময় শোকসভা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, প্রধান উদ্যোক্তা অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মিডিয়া ব্যাক্তিত্বরা।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, গত ২১ ডিসেম্বর দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পুরো দেশ গভীর শোকে নিমজ্জিত হয়। তার জানাজা পরিণত হয়েছিল রাজধানীব্যাপী এক বিশাল শোকসমাবেশে। তবে নাগরিক সমাজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে স্মরণ করা এবং তার শিক্ষা ও আদর্শ থেকে অনুপ্রেরণা নেওয়ার একটি দায়বদ্ধতা থেকে যায়। সেই দায়িত্ববোধ থেকেই এই নাগরিক শোকসভার আয়োজন।

তিনি আরও বলেন, এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা নিজ নিজ অবস্থান থেকে বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তারা বক্তব্য দেবেন না। শোকসভার গাম্ভীর্য ও মর্যাদা রক্ষা করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকরা জানান,শোকসভায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পারিবারিক সদস্যরাও উপস্থিত থাকবেন। সকল ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণ থাকবে। শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা শ্রদ্ধাজ্ঞাপন করবেন। পাহাড়ি জনগোষ্ঠী, সনাতন ধর্মাবলম্বী ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন।

শোকসভায় অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে কোনো ধরনের সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকা যাবে না। সবাইকে সাদা-কালো পোশাক পরিধান করে আসার অনুরোধ জানানো হয়েছে। এটি কোনো জনসভা বা রাজনৈতিক সমাবেশ নয় বলে আয়োজকরা স্পষ্ট করেন।

অনুষ্ঠানের গেট খুলবে দুপুর ১২টায়। প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ৬ ব্যবহার করতে হবে এবং বের হতে হবে আসাদ গেট দিয়ে। গেট নম্বর ১ ও ১২ দিয়ে আগত অতিথিদের গাড়ি বাণিজ্য মেলার মাঠে পার্কিং করা হবে।
বকুলতলা গেট (গেট নম্বর ১২) দিয়ে কেবল পায়ে হেঁটে প্রবেশ করা যাবে।

আয়োজকরা জানান, আমন্ত্রণপত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। তবে তালিকাভুক্ত অতিথিদের জন্য প্রয়োজনে বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে। মিডিয়াকর্মীদের জন্যও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। দাওয়াতপ্রাপ্ত রিপোর্টার, ক্যামেরাপারসন ও মাল্টিমিডিয়া কর্মীরা অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যরা সকলের সহযোগিতা কামনা করে বলেন, নাগরিক শোকসভাটি যেন মর্যাদাপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ঐতিহাসিক একটি আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়, সে জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র

আপডেট সময় : ০২:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬