ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৬২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে আজ ১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে বনানীস্থ শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা ২০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠান চলমান রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এ ছাড়া উপস্থিত আছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খাঁন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ড. আব্দুল মঈন খাঁন, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব ড. হুমায়ূন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরাও অংশ নেন। তাঁদের মধ্যে রয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এডিটর ইনাম আহমেদ ও সিনিয়র রিপোর্টার ইমতিয়াজ আহমেদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বিটিভির মহাপরিচালক মাহাবুবুল আলম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক ড. মাহফুজ আনাম, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দ্বীপ আজাদ এবং রয়টার্সের সিনিয়র সাংবাদিক রুমা পল।

অনুষ্ঠানে জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন মিডিয়ার সম্পাদক-সাংবাদিকসহ আনুমানিক ৩০০ থেকে ৩৫০ জন অতিথি উপস্থিত রয়েছেন। এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কে গণমাধ্যমের সঙ্গে বিএনপির পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬