ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয় প্রেসক্লাবে বিআরজেএ’র আয়োজনে বিশেষ দোয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আসর জাতীয় প্রেস ক্লাব মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। একইসাথে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য বদিউল আলম চৌধুরী, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, হুমায়ুন কবির, মতিউর রহমান সরদার, রাসেল আহমেদ, বেলাল হোসেন, নুরুল আফসার, কবি আলমগীর সহ জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যগণ।

সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী বিগত ৪ আগস্ট ২০২৪ তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দীর্ঘদিন চিকিৎসায়ও সেই আঘাত নিরাময় না হওয়ায় একপর্যায়ে পায়ে পচন ধরে, যার চূড়ান্ত পরিণতিতে তাঁর পা কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

বিশেষ দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনার সাথে সাথে সংগঠনের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেনের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় প্রেস ক্লাবের ইমাম মাওলানা মনিরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয় প্রেসক্লাবে বিআরজেএ’র আয়োজনে বিশেষ দোয়া

আপডেট সময় : ০৭:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫