ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

গৌরীপুরে স্বেচ্ছাশ্রমে ব্যস্ততম রাস্তা সংস্কার করলো বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর,ময়মনসিংহ:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ব্যস্ততম ময়মনসিংহ–গৌরীপুর সড়কের তাতকুড়া থেকে পৌরশহরের রেলগেইট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ভাঙাচোরা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী এই স্বেচ্ছাশ্রম কর্মসূচি পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে নাগরিকদের তীব্র ভোগান্তি লাঘবে দলীয় নেতাকর্মীরা নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারে অংশ নেন।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের ব্যক্তিগত অর্থায়নে এবং তার নির্দেশে এ স্বেচ্ছাশ্রম কার্যক্রম সম্পন্ন করা হয়।

স্বেচ্ছাশ্রম কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, ফারুক আহাম্মেদ, আনোয়ারুল ইসলাম কামাল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, যুগ্ম আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল, বেগ ফারুক আহাম্মেদ, মেহেদি হাসান রতন, জয়নাল আবেদীন খোকন, একেএম শহীদুল্লাহ লিটন।

এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমান মাফুজ, উপজেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম মিলন, পৌর কৃষকদলের সভাপতি কারিমেল হাকিম শাহী মুনসী, যুব নেতা শোয়েব মুনসী, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সাবেক ছাত্রদল নেতা মাইনুল ইসলাম শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, পৌর শ্রমিক দলের নেতা অলি মুনসীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি সংস্কার হওয়ায় জনদুর্ভোগ সাময়িকভাবে কমবে এবং জনগণের চলাচল অনেকটা সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৌরীপুরে স্বেচ্ছাশ্রমে ব্যস্ততম রাস্তা সংস্কার করলো বিএনপি

আপডেট সময় : ০৩:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫