ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

নির্বাচনে এরদোগানের দলের বিজয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯ ২৯৯ বার পড়া হয়েছে

তুরস্কের স্থানীয় নির্বাচনে জয় পেয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দল একে পার্টি। মেয়র নির্বাচনে এরদোগানের দল ৫৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী এরদোগানের দল ১৬টি মেট্রোপলিটন ও ২৪টি শহরে জয় পেয়েছে। খবর আনাদোলুর।

এবারের স্থানীয় সরকার নির্বাচনে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সংসদের পাঁচ দলের বাইরে আরও সাত দল লড়েছে এবারের নির্বাচনে।

ভোটে জেতার লড়াইয়ে টিকে থাকতে ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলো জোট করে নির্বাচন করেছে। নির্বাচনের মাঠ মূলত দুই ভাগে বিভক্ত ছিল। ক্ষমতাসীন জোট ও বিরোধী জোট।

ক্ষমতাসীন জোটে সরকারি দল একে পার্টি এবং কট্টর জাতীয়তাবাদী দল এমএইচপি। অন্যদিকে প্রধান বিরোধী দল সেক্যুলারিস্ট সিএইচপি জোট করেছে ডানপন্থী আইপি বা সু পার্টির সঙ্গে।

বড় সিটি কর্পোরেশন ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে পার্টিগুলো জোটবদ্ধ হয়ে প্রার্থী দিয়েছিল। কোথাও আবার জোটের শরিকদের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থীকে তুলে নিয়েছে।

অন্যদিকে বিশাল ভোটব্যাংকের অধিকারী কুর্দি দল কারও সঙ্গে আনুষ্ঠানিক কোনো জোট করেনি; কিন্তু বিরোধী জোটকে সমর্থন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নির্বাচনে এরদোগানের দলের বিজয়

আপডেট সময় : ১২:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯