ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সরকারি অফিসে ১৫ বছরের জন্য নিষিদ্ধ বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯ ২৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; সরকারি অফিসে ১৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো। তার ব্যক্তিগত আর্থিক বিবরণীতে অসঙ্গতি পাওয়ায় এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে দেশটির অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার দেশটির প্রধান হিসাব নিয়ন্ত্রক এলভিস আমোরোসো জানিয়েছেন, গুয়াইদোর ব্যক্তিগত আর্থিক বিবরণীতে অসঙ্গতি পাওয়া গেছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ উল্লেখ করে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন বিরোধী দলের প্রধান গুয়াইদো। এরপরেই যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ তার প্রতি সমর্থন জানায়।

তবে এখনই এই সাজা ভোগ করতে হচ্ছে না গুয়াইদোকে। ন্যাশনাল অ্যাসেম্বলির বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো নির্বাচনে অংশ নিতে চাইলে গুয়াইদোর ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

তবে আমোরোসোর এই ঘোষণা প্রত্যাখ্যান করে গুয়াইদো বলছেন তিনি ‘অডিটর জেনারেল নন’। তিনি বলেন, একমাত্র বৈধ পার্লামেন্টই একজন অডিটর জেনারেলকে নিয়োগ দিতে পারে।

এদিকে, গত সপ্তাহে গুয়াইদোর চিফ অব স্টাফ রোবার্তো মারেরোকে (৪৯) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের ওপর ‘নাশকতামূলক কর্মকাণ্ডের’ পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরকারি অফিসে ১৫ বছরের জন্য নিষিদ্ধ বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো

আপডেট সময় : ০২:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯