ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের জোরালো আহ্বান রাষ্ট্রপতির Logo রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী Logo জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ Logo মোটরসাইকেলের চেইন পরিষ্কার ও লুব করার সঠিক নিয়ম Logo নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ খেলোয়াড় বিকেএসপিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ভর্তির সুযোগ Logo তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান Logo নিত্যপণ্যের আমদানি বেড়েছে, রমজানে সরবরাহ স্বাভাবিক থাকার আশা Logo লগি-বৈঠার আঘাতে নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা

কুবিতে জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ৫৮৯ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যায়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ এর পক্ষ থেকে নবীন বরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান – ২০২৪ সম্পন্ন হয়েছে।

বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে জাওয়াদ উর রাকিন খান ও ইসরাত জাহান বন্যা-র সঞ্চালনায় ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মেহের নিগার। এছাড়াও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রামের সার্কেল এএসপি জাহিদুল ইসলামসহ সংগঠনটির শিক্ষার্থীবৃন্দরা।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘আমি এই জায়গায় শিক্ষার্থীদের সাথে আজ আড্ডা দিবো এটা ভেবে এসেছিলাম। কিন্তু ব্যস্ততার কারণে সেটা পারছি না। কিন্তু এটা তোলা রইলো, আমি অবশ্যই আসবো এবং শিক্ষার্থীদের সাথে আড্ডা দিবো। আর তোমাদের সাথে আমার কখনো যদি দেখা হয় তাহলে আমি না চিনলেও আমাকে মনে করিয়ে দিবা যে আমার সাথে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে দেখা হয়েছিলো।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন বলেন, ‘প্রবীনদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে তোমরা আমাদের ছেড়ে যাচ্ছো না, তোমরা শুধুই এই বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে যাচ্ছো। তোমরা এই বিশ্ববিদ্যালয়ে বারবার ফিরে আসবা সে কামনা, এবং তোমরা কর্মজীবনে যথাযথ নিয়ম মেনে ও কোড অফ কন্ডাক্ট মেনে কাজ করবা, যেনো আমরা বলতে পারি যে এটা আমাদের শিক্ষার্থী।’

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুবিতে জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪