ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পাসপোর্ট করতে আসা লোকজনকে ভেতরে ঢুকতে দেন না দালালরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:
পাসপোর্ট অফিসের গেটে অবস্থান করেন কয়েকজন দালাল। অফিসে ঢোকার আগেই পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে টাকার বিনিময়ে কোনো প্রকার ঝামেলা ছাড়া করে দিতে চান পাসপোর্ট। বিভিন্ন উপজেলা ও চরাঞ্চল থেকে আসা বেশির ভাগ মানুষও তাদের কথা বিশ্বাস করে অতিরিক্ত টাকা ব্যয় করে তাদের মাধ্যমে করে নিচ্ছেন পাসপোর্ট। এই চিত্র কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের।

জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিস। গত ৮ মাস থেকে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানে। এর আগে অফিসটির কার্যক্রম চলত শহরের খলিলগঞ্জ এলাকার একটি ভাড়া অফিসে।

সম্প্রতি ঢাকা পোস্টের এই প্রতিবেদক কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে কয়েক দিন গিয়ে দেখেন, অফিসের গেটের সামনেই দাঁড়িয়ে আছে বিভিন্ন বয়সের কয়েকজন লোক। বাইরে থেকে পাসপোর্ট করতে আসা লোকজন গেট দিয়ে প্রবেশ করা মাত্র এগিয়ে আসছেন দুই থেকে তিনজন। পাসপোর্ট করার বিষয়টি নিশ্চিত হতেই তাদের নিয়ে যাচ্ছেন একটু দূরে। তার পর তাকে বোঝানো হচ্ছে পাসপোর্ট করতে নানা ঝামেলা ও দীর্ঘসময় অপেক্ষার কথা। এক্ষেত্রে অফিস নির্ধারিত টাকার চেয়ে সামান্য কিছু টাকা বেশি দিলেই কোনো ঝামেলা ছাড়া পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন তারা। বিভিন্ন উপজেলা ও চরাঞ্চল থেকে আসা সহজসরল মানুষজনও তাদের কথা বিশ্বাস করে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা তুলে দিচ্ছেন তাদের হাতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাসপোর্ট করতে আসা লোকজনকে ভেতরে ঢুকতে দেন না দালালরা

আপডেট সময় : ১০:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪