ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভোটের দিন গণকারফিউ ঘোষণা করেছে ১২ দলীয় জোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ৫২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

আগামী ৭ই জানুয়ারি (ভোটের দিন) দেশব্যাপী সকাল-সন্ধ্যা গণকারফিউয়ের কর্মসূচি ঘোষণা করেছে ১২ দলীয় জোট। শুক্রবার দুপুরে ১২ দলীয় জোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব ও পল্টন এলাকায় গণসংযোগ ও মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জোটের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।

এসময় ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি দেখাতে ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের চাপ দেয়া হচ্ছে। পাশাপাশি দিনমজুর ও কাজের লোকদের এক দিনের সমান কাজের টাকা দিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। তাই দেশবাসী মনে করে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয় না, জনগণের সঙ্গে প্রতারণা করা হয়। দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় অবিলম্বে নির্বাচন স্থগিত করে এ সরকারের পদত্যাগ করা জরুরি।
১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে ফের নির্বাচনী তামাশার আয়োজন করেছে। কথাবার্তা পরিষ্কার, আগামী ৭ তারিখ পুতুল খেলার নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। গণকারফিউয়ের মাধ্যমে এ নির্বাচন জনগণ প্রতিহত করবে এবং এই সরকারের পতন নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

গণসংযোগ ও মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির (কাজী জাফর) ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ বাবলু, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, ইসলামি ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভোটের দিন গণকারফিউ ঘোষণা করেছে ১২ দলীয় জোট

আপডেট সময় : ০৬:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪