ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নারীর লাশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ ২৯১ বার পড়া হয়েছে

প্রতিনিধি, বাগমারা, রাজশাহী; গন্ধের উৎস খুঁজতে গিয়ে কচুরিপানার ভেতরে মিলেছে এক নারীর গলিত লাশ। আজ মঙ্গলবার রাজশাহীর বাগমারা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নারীর পরিচয় উদ্ধারের চেষ্টা করছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে উপজেলার তাহেরপুর বৈরাগী পাড়ার কয়েকজন নারী বারনই নদে গোসল করতে যান। এ সময় ঘাটের আশপাশে তীব্র দুর্গন্ধ পান তাঁরা। একপর্যায়ে গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঘাটের পাশে নদের ধারে কচুরিপানার ভেতরে এক নারীর গলিত লাশ দেখতে পান। পরে তাহেরপুর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। দুপুর দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্থান থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠিয়েছে।

থানা-পুলিশের ভাষ্য, যেভাবে লাশটি পাওয়া গেছে, তাতে ধারণা করা হচ্ছে খুনের পর লাশটি নদীর ধারে কচুরিপানা দিয়ে ঢেকে দিয়েছেন দুর্বৃত্তরা। লাশটি অন্য এলাকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকার কোনো নারী নিখোঁজ হলে বিষয়টি পুলিশকে জানানো হতো কিংবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হতো। তবে তা করা হয়নি। অন্য জায়গাতে খুন করে লাশ এখানে রেখে যাওয়া হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, উদ্ধার করা গলিত লাশ একজন নারীর। তাঁর বয়স ২৫-২৬ হবে। পরনে সালোয়ার কামিজ ও পায়ে স্যান্ডেল ছিল। পচে গলে যাওয়ার কারণে মুখমণ্ডল দেখে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়াও কীভাবে খুন করা হয়েছে বা এখানে লাশ এল কীভাবে, সেটাও জানা সম্ভব হয়নি। প্রায় এক মাস আগের লাশ হবে বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নারীর লাশ!

আপডেট সময় : ০৪:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯