ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

আইনের প্রতি শ্রদ্ধাশীল ড. ইউনূস: আইনজীবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ৩৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আইনের প্রতি শ্রদ্ধাশীল ড. ইউনূস। এ কারণেই নোবেলজয়ী ড. মুহাম্মাদ ইউনূস যথা সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এজন্য সকালেই আমরা দুদক কার্যালয়ে এসে হাজির হলাম।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩৮ মিনিটে দুদকে হাজির হন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত আছেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও এডভোকেট মিজানূর রহমান। পরে ব্যারিস্টার আবদুল্লাহ আল-মামুন মানবজমিনকে বলেন, দুদকের তদন্ত কর্মকর্তার অনুরোধে ড. ইউনূসসহ যাদেরকে ডেকেছেন, তারা সবাই এসেছেন। তলবের বিষয়টি জানার পর জাতিসংঘ থেকে গত ১লা অক্টোবর তিনি ঢাকায় এসেছেন।

ব্যারিস্টার মামুন আরও জানান, বুধবার জিজ্ঞাসাবাদের জবাব দিতে গ্রামীণ টেলিকমের তিন জন এসেছিলেন।
গতকাল যে তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- গ্রামীণ টেলিকমের পরিচালক নাজনীন সুলতানা, নূরজাহান বেগম ও হাজ্জাতুল ইসলাম লতিফী। এর আগে গত ২৭শে সেপ্টেম্বর ড. ইউনূসসহ ৮ জনকে তলব করে চিঠি দেয় দুদক।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আইনের প্রতি শ্রদ্ধাশীল ড. ইউনূস: আইনজীবী

আপডেট সময় : ১১:১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩