ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

স্বাধীনতার ৪৮ বছর পরও ভোটাধিকারের জন্য লড়তে হচ্ছে: ড. কামাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মালিক জনগণ। নির্ভেজাল গণতন্ত্র বাস্তবায়ন করে দেশের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দিতে হবে। স্বাধীনতার ৪৮ বছর পরও দেশের মানুষকে ভোটাধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। এবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে নিজেদের অধিকার।

মঙ্গলবার স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বর একটি ভুয়া ভোটের মাধ্যমে অবৈধ সরকার গঠিত হয়েছে। স্বাধীনতার ৪৮ বছর পর আমরা এমনটি আশা করিনি।
ড. কামাল বলেন, দেশে গণতন্ত্র নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে ঘুষ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে সংগঠিত হয়ে সব কিছু অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে। অথচ সেই গণতন্ত্রই এ দেশে অনুপস্থিত। এমন অবস্থা চলতে দেয়া যাবে না। সংবিধানের ১৬ আনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বাধীনতার ৪৮ বছর পরও ভোটাধিকারের জন্য লড়তে হচ্ছে: ড. কামাল

আপডেট সময় : ১২:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯