ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

রাজধানীর অভিজাত এলাকায় নিরাপত্তা জোরদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯ ২৯৪ বার পড়া হয়েছে

অনলাইন প্রতিবেদক; রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও কূটনৈতিক পাড়াসহ ঢাকার বিশেষ এলাকা ও স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় যে কোনো দিবসের মতো ২৬ মার্চ উপলক্ষে গুলশান ও ডিপ্লোম্যাটিক এলাকাসহ ঢাকা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, পহেলা বৈশাখ ও ২৬ মার্চসহ প্রতি জাতীয় দিবসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সে অনুযায়ী ২৬ মার্চ উপলক্ষে ডিপ্লোম্যাটিক এলাকাসহ ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, ২৬ মার্চ উপলক্ষে কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে হাল আমলে বিশ্বে সহিংসতার বেশ কয়েকটি ঘটনায় এখানে এবার বাড়তি সতর্কতা থাকছে। গুলশান ক্লাবেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গুলশান ক্লাবের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) নুরুল আলম গণমাধ্যমকে জানান, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ক্লাবের সদস্যদের নিরাপত্তার বিষয়ে পূর্ব সতর্কতার কথা জানানো হয়েছে। পুলিশের সতর্কতা অনুযায়ী ক্লাবের মাঠে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার পদ মর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সুনির্দিষ্ট হুমকি থাকার কারণে নিরাপত্তা জনিত সতর্কতা জারি করা হয়েছে।

অভিজাত এলাকা ও কূটনৈতিক এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বেশি জোরদার করতে বলা হয়েছে। সে অনুযায়ী নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীর অভিজাত এলাকায় নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ১০:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯