ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বিদেশে পালিয়ে যাওয়ার খবর গুজব: হারুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ৪১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, বেশ কিছুদিন যাবত একটি গ্রুপ দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, আমি চিকিৎসার নামে বিদেশে পালিয়ে যাচ্ছি। এই অশুভ চক্রটি যে কাজটি করছে এটি সম্পূর্ণ গুজব। নিজস্ব মনগড়া তথ্য দিয়ে ফেসবুকে ভিউ বাড়াতেই এমনটা করা হচ্ছে। তাদের মূল উদ্দেশ্যে টাকা কামানো ও পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করা।

আমি স্পষ্ট করে বলতে চাই, কুচক্রী মহলের এ ধরনের অপপ্রচার কোনো পুলিশ কর্মকর্তার মনোবল ভাঙবে না। রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হারুন বলেন, কোনো সরকারি কর্মকর্তা চিকিৎসা বা ব্যক্তিগত বা পারিবারিক কাজে দেশের বাইরে যেতেই পারেন। সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছুটি নিতে হয়। যারা ছুটিতে যান, সেই তথ্য ওয়েবসাইটেও দেয়া থাকে। আর চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া কোনো অপরাধ নয়। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছুটি নিয়ে দেশের বাইরে যাচ্ছেন।

আপনাকে নিয়ে কেন এমন গুজব ছড়ানো হচ্ছে? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জানি না। তবে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনি।

এ কারণে কোনো কুচক্রী মহল এমনটা করে থাকতে পারে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাড়ানোর উদ্দেশ্যেতো আছেই। অনেকেই মনে করে, বিদেশের মাটিতে আছি, ভিউ বাড়িয়ে কিছু টাকা উপার্জন করি। এতে আরেকটু ভালোভাবে চলতে পারবো। এমনটা যারা মনে করে, তাদের উদ্দেশ্যে বলবো, সঠিক তথ্য প্রচার করুন। কারণ গুজব ছড়ানো মানবিকভাবে খারাপ কাজ, আইনগতভাবে অপরাধ।
উল্লেখ্য, সম্প্রতি ডিবি প্রধান হারুন সিঙ্গাপুরে নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ১৩ দিনের ছুটি নিয়েছেন। ছুটির আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি আর দেশে ফিরবেন না বলে গুঞ্জন ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিদেশে পালিয়ে যাওয়ার খবর গুজব: হারুন

আপডেট সময় : ০৮:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩