ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রফেসর ড. কাজী শহীদুল্লাহকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এর অভিনন্দন

প্রতিনিধি, সিলেট
  • আপডেট সময় : ১২:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ৪২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ-কে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। ইউজিসির চেয়ারম্যান বরাবর প্রেরিত এক অভিনন্দনবার্তায় প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “আপনার নেতৃত্ব, জ্ঞান এবং শিক্ষার প্রসার, সংস্কার ও মান সংরক্ষণে অবদান আপনাকে এই মর্যাদাপূর্ণ অবস্থানে পূণরায় অধিষ্টিত করেছে। আপনার অভিজ্ঞতা, দক্ষতা ও কৌশলগত অন্তর্দৃষ্টি এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে এবং এ ধারা অব্যাহত থাকবে। যা আমাদের দেশে উচ্চশিক্ষার ভবিষ্যতকে আরো আলোকিত করবে।”

উচ্চশিক্ষার গবেষণার প্রতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এর অবদানের কথা উল্লেখ করে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, “মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে আমি বাংলাদেশের উচ্চ শিক্ষাব্যবস্থায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগের ইতিবাচক প্রভাব প্রত্যক্ষ করেছি। শিক্ষা ও গবেষণার মানের নিশ্চয়তা, এতদসংক্রান্ত তহবিল এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর আপনার গুরুত্বারোপ একটি চমৎকার উচ্চশিক্ষার পরিবেশ তৈরি করেছে। আমার প্রত্যাশা আপনার নির্দেশনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষাসংশ্লিষ্ট সকল উন্নয়নের ভিত্তি হয়ে থাকবে।”

সিলেট তথা বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার গুণগত মান বাড়াতে এবং অ্যাকাডেমিক গবেষণা সম্প্রসারনের জন্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আগামীর দিনগুলোতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন বলেও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক তাঁর অভিনন্দন বার্তায় উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রফেসর ড. কাজী শহীদুল্লাহকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এর অভিনন্দন

আপডেট সময় : ১২:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩