ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে তারেক, ব্যবস্থা নিতে ইসিতে আ’লীগের আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮ ৩৩৪ বার পড়া হয়েছে

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

রোববার (১৮ নভেম্বর) বিকেলে আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে আবেদনটি জমা দেন।

এর আগে, সকালে ভিডিও কনফারেন্সে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন তারেক রহমান। এ বিষয়ে খতিয়ে দেখতে ইসির প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইসির সঙ্গে সাক্ষাত শেষে কর্নেল (অব.) ফারুক খান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি স্কাইপিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে জানতে পেরেছি। কিন্তু আদালত বলেছেন, একজন পলাতক আসামি হিসেবে তারেকের বক্তব্য কোথাও প্রচার হবে না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পদেও থাকতে পারেন না।

তিনি বলেন, তারেক রহমানের স্কাইপিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ ও বক্তব্য প্রদান নির্বাচন আইনের লঙ্ঘন। এটা হতে পারে না। আশা করি, নির্বাচন কমিশন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।

ফারুক খান বলেন, ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের আমরা দেখেছি, সুপ্রিম কোর্টে দিনভর নির্বাচনী প্রচার চালিয়েছেন। এটা আচরণ বিধির লঙ্ঘন। এই লঙ্ঘন নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস। এটা চলতে থাকলে নির্বাচন আরো প্রশ্নবিদ্ধ হবে। এ বিষয়ে দ্রুত শক্ত পদক্ষেপ নিতে হবে।
এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করেন এ আওয়ামী লীগ নেতা।

এসময় আওয়ামী লীগের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী, রিয়াজুল কবীল কাউসার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভিডিও কনফারেন্সে তারেক, ব্যবস্থা নিতে ইসিতে আ’লীগের আবেদন

আপডেট সময় : ১১:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮