ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

চালক-হেলপার মিলে শিক্ষার্থীকে বাসচাপা দিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯ ২৭২ বার পড়া হয়েছে

সিলেট ব্যুরো; ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক শিক্ষার্থীকে হত্যা করেছে বাসটির চালক ও তার সহকারী। নিহত ছাত্রের নাম ওয়াসিম আফনান। তিনি সিকৃবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বষের ছাত্র।

তার বাড়ি হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন রুদ্র গ্রামে। তার বাবার নাম মো. আবু জাহেদ মাহবুব ও মা ডা. মীনা পারভিন।

শনিবার বিকাল ৫টায় সিলেট ময়মনসিংহ রোডের উদার পরিবহন নামে একটি বাসের চালক ও হেলপার মিলে এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানায় নিহতের বন্ধুরা।

সূত্র জানায়, প্রথমে ওয়াসিমকে বাস থেকে ফেলে দেয় হেলপার। পরে তার ওপর দিয়ে বাস চালিয়ে নিয়ে যায় চালক। ওয়াসিমের লাশ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে রাত পৌনে ৮টায় সিকৃবির ছাত্ররা ওসমানী হাসপাতালে ছুটে যান। এ সময় উত্তেজিত ছাত্ররা বাসচালক ও হেলপারের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। সেখান থেকে শতাধিক ছাত্র ছুটে যান নগরীর দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে।

শেরপুর হাইওয়ে থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চালক-হেলপার মিলে শিক্ষার্থীকে বাসচাপা দিয়ে হত্যা

আপডেট সময় : ১০:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯