ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সাংসদ মেননের গাড়িতে বাসের ধাক্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯ ২৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,
সাবেক মন্ত্রী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বর্তমান সাংসদ রাশেদ খান মেননের ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দিয়েছে বলাকা পরিবহনের একটি বাস, শুক্রবার সকালে রাজধানীর মহাখালী উড়াল সেতু সংলগ্ন সড়কে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় বাসসহ চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। চালক আমানুল্লাহর বাস চালানোর লাইসেন্স এবং বাসটির ফিটনেস সনদ ছিল না বলে জানান রাশেদ খান মেনন ও বনানী থানার কর্মকর্তারা।

রাশেদ খান মেনন বলেন, ব্যক্তিগত প্রাডো গাড়িতে করে তিনি আজ সকালে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। মহাখালী উড়াল সেতু সংলগ্ন সড়কের ওপর বলাকা পরিবহনের বাসটি থেমে যাত্রী ওঠাচ্ছিল। তখন পাশ দিয়ে যাওয়ার সময় রাশেদ খান মেননের গাড়িটিকে ধাক্কা দিয়ে চলে বাসটি চলে যায়। কিছু দূর যাওয়ার পর বলাকা পরিবহনের বাসটি থামান তাঁর দেহরক্ষী। এ সময় কর্তব্যরত ট্রাফিক কর্মকর্তা এসে যাচাই করে দেখেন যে, বাসের বিরুদ্ধে মামলা রয়েছে। চালকের কোনো লাইসেন্স নেই। বাসটির ফিটনেস সনদও নেই। পরে চালক, তাঁর সহকারীসহ বাসটিকে বনানী থানায় আনা হয়েছে। এ ঘটনায় রাশেদ খান মেননের নিরাপত্তা কর্মকর্তা বনানী থানায় একটি মামলা করেছেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, চালকের হালকা যান চালানোর লাইসেন্সের ডেলিভারি স্লিপ ছিল। কিন্তু তাঁর ভারী যান চালানোর লাইসেন্স নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংসদ মেননের গাড়িতে বাসের ধাক্কা

আপডেট সময় : ০৮:৪১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯