ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা

আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিষেধাজ্ঞা

আন্তজার্তিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ৩৫৮ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয়ে আফগান নারীরা পড়তে পারবেন না সেই ঘোষণা আগেই দিয়েছিল তালেবান সরকার। এবার তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

জানা যায়, আজ থেকে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। তবে এ বছর নারীদেরকে এ ভর্তি পরীক্ষায় শামিল না করার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি পাঠিয়েছে তালেবান সরকার।

শনিবার দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এ চিঠি পাঠিয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এ নির্দেশনা মানবে না সেটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত মাসে প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে আফগান নারীদের পড়াশোনা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। এ বিষয়ে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তরুণ-তরুণীদের অবাধ চলাফেরা রুখতে ও বিশ্ববিদ্যালয়ে অনৈসলামিক পড়াশোনা বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী নিদা মোহাম্মদ নাদিম এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংস্কারের কাজ চলছে। শীঘ্রই নারীদের বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনা হবে এবং তারা আবার পড়াশোনা করতে পারবে।

আফগানিস্তানের ২৪টি প্রদেশে প্রায় ১৪০টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। যেগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ লাখ। এর মধ্যে প্রায় ৬০-৭০ হাজার রয়েছে নারী শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১২:০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩