ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম

রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ন্যাটো

আন্তজার্তিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৪০৯ বার পড়া হয়েছে

সরাসরি সংঘর্ষ হলে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ন্যাটো। শনিবার মার্কিন নেতৃত্বাধীন জোটটির সামরিক কমিটির চেয়ারম্যান রব বাউয়ার এই মন্তব্য করেছেন। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরটি।

পর্তুগিজ সংবাদমাধ্যম আরটিপি টিভির সাথে একটি সাক্ষাত্কারে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটি রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুত কিনা জানতে চাইলে বাউয়ার নির্ধিধায় বলেছিলেন, আমরা প্রস্তুত আছি।

বাউয়ার বলেন, আমি মনে করি এটি রাশিয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা, আমাদের ভঙ্গি পরিবর্তিত হয়েছে। আমরা প্রস্তুত আছি যদি তারা ন্যাটো সদস্য দেশে আক্রমণের ধারণা রাখে। তিনি বলেন, মস্কো এবং ন্যাটের মধ্যে একটি লাল রেখা রয়েছে, যদি রাশিয়া ন্যাটো সদস্য ভূখণ্ডের আক্রমণ করে তাহলে সেআ রেখা অতিক্রম করা হবে।

বাউয়ার আরও বলেন, কয়েক দশক ধরে অনেক ন্যাটো দেশ মনে করে তারাই সিদ্ধান্ত নেবে যে কখন এবং কোথায় তাদের বাহিনী মোতায়েন করা হবে, কিন্তু ইউক্রেন সংঘাত পরিস্থিতি পাল্টে দিয়েছে। রাশিয়া ইউক্রেনে তার সামরিক অভিযান শুরু করেছে তাদের পছন্দের মুহুর্তে, তাই আমাদের আরও অনেক বেশি প্রস্তুত থাকতে হবে।

বাউয়ার ইউক্রেনে আধুনিক অস্ত্রের পশ্চিমা চালানকে বাড়াবারি নয় বলেও বর্ণনা করেছেন। তিনি বলেন, আপনার শত্রুর কাছে আরও ভাল অস্ত্র রয়েছে এটি শত্রুর সমস্যা নয়, এটি আপনার সমস্যা।

এদিকে, গত বুধবার মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ওয়াশিংটন এখনও পর্যন্ত কোন ইঙ্গিত দেখেনি যে মস্কো ন্যাটো ভূখণ্ডে হামলার পরিকল্পনা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ন্যাটো

আপডেট সময় : ১১:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩