সংবাদ শিরোনাম :
বাংলাদেশে বিশ্বব্যাংকের এমডি
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:২১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ৬৫১ বার পড়া হয়েছে

তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন দাতা সংস্থা বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।
ঢাকাস্থ বিশ্বব্যাংক কার্যালয় জানিয়েছে, শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছান তিনি।
বাংলাদেশে এটিই ভ্যান ট্রটসেনবার্গের প্রথম আনুষ্ঠানিক সফর। তার সঙ্গে আছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।
বিশ্বব্যাংকের এমডি বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল রোববার (২২ জানুয়ারি) ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।














