ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এ সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে: বাহাউদ্দিন নাছিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৩৬৮ বার পড়া হয়েছে

বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামীতে নির্বাচনে আসতে হবে। যদি জনগণ তাদের রায় দেয় তাহলে আওয়ামীলীগ মেনে নিবে। তবে যতই কথা বলুক, তাদের এ সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে।’ এমনটা জানিয়েছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

তিনি মঙ্গলবার বিকেলে মাদারীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি এদেশের খুনের রাজনীতি শুরু করেছে। তারা যুদ্ধপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দাতা। তারা গোলাম আযম, নিজামী, সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে রাজনীতি করে শাসনের নামে দুঃশাসন করেছে। সেই অপশক্তিকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামীতে নির্বাচনে আসতে পারে। আর এতে জনগন যদি তাদের রায় দেয়, তাহলে আওয়ামীলীগ তাদের রায় মেনে নিবে।’

বিএনপির রূপরেখার নিয়ে সমালোচনা করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপির কোনটা রূপরেখা আর কোনটা মেরামত, তা কিছুই বোঝা যায় না। সব কিছুই মিলেমিসে একাকার হয়ে গেছে। তাদের নেতারা ভিন্ন ভিন্ন কথা বলছে। তাদের এসবই ভন্ডামি। জনগণ তাদের এসব ভন্ডামি বোঝে। যে কারণে তাদের জনসম্পৃক্ততা নেই। তাদের সব কিছুই ফাঁকা বুলি।’ মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী বাজার এলাকায় জেলা আওয়ামীলীগ জনসভার আয়োজন করেন।

এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি আজাদুর রহমান মুন্সি, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া, জেলা যুবলীগের সভাপতি আতাহার সর্দার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক প্রমুখ। সভায় জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এ সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে: বাহাউদ্দিন নাছিম

আপডেট সময় : ০৫:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩