ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

আন্তজার্তিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ২৯৮ বার পড়া হয়েছে

ইউক্রেনের রাজধানীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। রাজধানী কিয়েভের পূর্ব উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেন স্কুলের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে এবং আরও ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কমর্কর্তারা জানিয়েছেন, মন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির সঙ্গে আরও আটজন ছিলেন হেলিকপ্টারে। তার প্রথম উপমন্ত্রী এবং রাজ্য সচিবও মারা গেছেন।

হেলিকপ্টারটি ব্রোভারির শহরতলিতে বিধ্বস্ত হয়। এ সময় একটি ভবনে আগুন ধরে যায়। সেই ভবনের পাশে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।

খবরে বলা হয়েছে, দুর্ঘটনার ফলে কিন্ডারগার্টেনের কাছে আগুন লেগেছে। এরপর সেখানে থাকা শিশু ও কর্মীদের বিল্ডিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার সময় ওই এলাকা অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করেছিল।

কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেছেন, ‘ব্রোভারি শহরে একটি হেলিকপ্টার একটি কিন্ডারগার্টেন এবং একটি আবাসিক ভবনের কাছে পড়েছিল।’

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টাইমোশেঙ্কো টেলিগ্রামে লিখেছেন যে তারা হতাহত এবং পরিস্থিতি সম্পর্কে তথ্য খুঁজে বের করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

আপডেট সময় : ০৩:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩