ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডে জুমার নামাজ সরাসরি সম্প্রচার, দুই মিনিট নীরবতা পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯ ৩১০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ আজ ক্রাইস্টচার্চ হামলার এক সপ্তাহ পূর্ণ হলো। গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ঘটনায় কমপক্ষে ৫০ জন প্রাণ হারায়। আহত হয় আরও বহু মানুষ। মসজিদে বন্দুকধারীর অতর্কিত হামলায় শোকের ছায়া নেমে আসে নিউজিল্যান্ডে। ওই হামলার পর প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এই দিনটিকে দেশের ইতিহাসে কালো অধ্যায় বলে উল্লেখ করেন।

হামলার এক সপ্তাহ পর আজ স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন মসুল্লিরা। এ সময় মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আজান এবং জুমার নামাজ রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওতে সরাসরি সম্প্রচার করা হয়েছে। একইসঙ্গে রাষ্ট্রীয়ভাবে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতাও পালন করেছে নিউজিল্যান্ডের মানুষ।

গত শুক্রবার জুমার নামাজের সময় আল নুর ও লিনউড মসজিদে হামলা চালায় ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। মসজিদে ঢুকেই মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় সে। কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ হামলার শিকার হন নামাজরত মুসল্লিরা।

ওই হামলায় শোক প্রকাশ করে আজ আল নুর মসজিদের কাছে হেগলি পার্কে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছেন। সেখানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নও।

মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ করে তিনি বলেন, নিউজিল্যান্ড আপনাদের দুঃখে ব্যাথিত। আমরা সবাই এক। এর আগে গত বৃহস্পতিবার দেশে সব ধরনের আধা-সয়ংক্রিয় অস্ত্রের ওপর নিষোধাজ্ঞার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিউজিল্যান্ডে জুমার নামাজ সরাসরি সম্প্রচার, দুই মিনিট নীরবতা পালন

আপডেট সময় : ১০:৩২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯